সাইমনের সঙ্গে দুই ছবিতে সই করে নবাগতা শানাইয়ের চমক

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৭, ১৫:০৪
শানাই, আকস্মিকভাবে বেজে ওঠার মতোই যেন বেজে উঠলেন। কোনো একক ছবি নয় দুই দুইটা ছবিতে চুক্তিবদ্ধ হয়ে মিডিয়াপাড়ায় তাক লাগিয়ে দিলেন এই উঠতি অভিনেত্রী। যেনতেন পরিচালকের ছবি নয় গুণী নির্মাতা মোস্তাফিজার বাবু নির্মাণ করছেন দুটো ছবিই। জানা গেছে, দুটো ছবিতেই শানাইয়ের বিপরীতে থাকছেন এসময়ের জনপ্রিয় চিত্রনায়ক সাইমন সাদিক। তিনি জানিয়েছেন, আগামী বৃহস্পতিবার তার নতুন ছবি প্রতিশোধের মহরত হতে যাচ্ছে।
 
তবে নির্মাতা মোস্তাফিজার রহমান বাবু বলেন, আগামী বৃহস্পতিবার প্রতিশোধ ও প্রতিক্ষা নামের দুটো ছবির মহরত অনুষ্ঠিত হতে যাচ্ছে। দুই ছবিতেই জুটি বেঁধে অভিনয় করবেন সাইমন সাদিক ও শানাই। দুই ছবিতেই একই নায়ক নায়িকা কেন? এ প্রশ্নের জবাবে মোস্তাফিজার রহমান বাবু বলেন, সাইমন একজন পরীক্ষিত ভালো অভিনেতা। তার সাথে উঠতি অভিনেত্রী শানাইকেও সম্ভাবনাময়ী মনে হচ্ছে। তার মধ্যে একাগ্রতা, মেধা, অভিনয় গুণ রয়েছে।
 
এ বিষয়ে শানাই বলেন, নিজেকে প্রতিষ্ঠিত অভিনেত্রী হিসেবে গড়ে তুলতে আমি দীর্ঘ সময় ধরে পরিশ্রম করে যাচ্ছি। যার প্রতিফলন পাওয়া যাবে আমার আসন্ন দুই ছবিতে। বৃহস্পতিবার রাজধানীর জহির রায়হান কালার ল্যাব প্রজেকশন হলে এই দুই ছবির মহরত অনুষ্ঠিত হবে।
 
উল্লেখ্য, শানাই এর আগে গাজী মাহবুবের ভালোবাসা২৪*৭ ছবিতে তে সই করে চিত্রজগতে পা রাকগেন। এর আগে তিনি র‍্যাম্প ও মডেলিংয়ে বিচরণ করেন।
 
ইত্তেফাক/কেআই