বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের জিরো পয়েন্টে স্থলমাইন বিস্ফোরণে আরো এক অনিবন্ধিত রোহিঙ্গা যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় সীমান্তের ৪৩ নম্বর পিলারের কাছে জিরো পয়েন্টে এই ঘটনা ঘটে।
স্থল মাইন বিস্ফোরণে নিহত মো. নুরুল ইসলাম (২৫) বলিবাজারের পুরানো মাইজ্যা এলাকার মোহাচ্ছের আলীর ছেলে। চাকঢালার বড়ছন খোলার জিরো পয়েন্টে স্থল মাইন বিস্ফোরণে এ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে।
সূত্র জানায়, মিয়ানমার বলিবাজার এলাকায় নিজ বাড়ি থেকে গরু নিয়ে ফিরছিলেন মো. নুরুল ইসলাম। আসার পথে নাইক্ষ্যংছড়ি চাকঢালা সীমান্তের বড়ছন খোলা আশ্রয় শিবিরের পাশের সীমান্তের জিরো পয়েন্টে মাইন বিস্ফোরণে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এর পূর্বে একই এলাকায় পৃথক দুটি স্থল মাইন বিস্ফোরণে চারজনের মৃত্যু হয়েছে। বিজিবির সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/জামান
