আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অবস্থানরত প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার গলব্লাডারে সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন হওয়ায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করেছেন।
আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার এ কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ওবায়দুল কাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া প্রার্থনার জন্য দলীয় নেতা-কর্মী, সমর্থক-শুভানুধ্যায়ী এবং দেশবাসীর প্রতি অনুরোধ জানান।
ইত্তেফাক/এএম।
