দুর্গাপূজা উপলক্ষে কাউখালীতে জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর অর্থায়নে দুস্থ ও অসহায় হিন্দু ধর্মালম্বীদের মধ্যে শাড়ি বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ সভা কক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের আয়োজনে বুধবার দুপুরে এই বস্ত্র বিতরণ করা হয়।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সঞ্জিত কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. খায়রুল আলম সেখ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আহসান কবীর, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাধবী রায়, ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান মিঠু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা ইয়াসমিন পপি, কাউখালী সদর চেয়ারম্যান আমিনুর রশীদ মিলটন, উপজেলা জেপির সাধারণ সম্পাদক শাহ আলম নসু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শেখর চন্দ্র দে প্রমুখ।
ই্ত্তেফাক/ আরকেজি
