ময়মনসিংহের হালুয়াঘাটে বজ্রপাতে আনারুল (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে ঘর থেকে বের হলে বজ্রপাতে তার মৃত্যু হয়।
পরে স্থানীয়রা তাকে হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। মৃত আনারুল হালুয়াঘাট উপজেলার খন্দকপাড়া গ্রামের ফজর আলীর পুত্র।
ইত্তেফাক/এএম
