সাঘাটার ঘুড়িদহ ইউপি নির্বাচন সীমানা সংক্রান্ত জটিলতার কারণে স্থগিত ছিল। দীর্ঘ ১৬ বছর পর তফশিল ও ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছিল। পরে আবারো তা স্থগিত ঘোষণা করায় বিক্ষুদ্ধ ইউনিয়নবাসী বুধবার সাঘাটা-জুমারবাড়ী সড়ক অবরোধ করে রাখে।
বেলা সাড়ে ১১টার দিকে ওই সড়কের সাঘাটার ডাকবাংলা মোড়ে অবস্থান নিয়ে প্রায় ঘন্টাব্যাপি সড়ক অবরোধকালে নির্বাচনের দাবি জানিয়ে বক্তব্য রাখেন, চেয়ারম্যান প্রাথী আবুল কালাম আজাদ, সাবেক ইউপি চেয়ারম্যান মোজাহারুল ইসলাম, সদস্য প্রার্থী আবুল কালাম আজাদ, মশিউর রহমান, আমিনুল ইসলাম বুলবুল প্রমুখ।
ইত্তেফাক/ আরকেজি
