বাগেরহাটে বাসচাপায় সাগর মণ্ডল (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন।
বুধবার বিকালে খুলনা-মোংলা মহাসড়কের বাগেরহাট সদর উপজেলার সোনাতুনিয়া চন্দ্রমহলের সামনে এই দুর্ঘটনা ঘটে। সাগর মোংলা উপজেলার বিদ্যারবাহন গ্রামের কৃষ্ণকান্ত মণ্ডলের ছেলে।
বাগেরহাট হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) জামাল হোসেন জানান, খুলনা থেকে মোংলার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি বাস সোনাতুনিয়া চন্দ্রমহলের সামনে সাগর নামে এক যুবককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ইত্তেফাক/ইউবি
