ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জের হাসনাবাদ এলাকায় বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত যুবকের (৪৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
সোমবার সকালে পুলিশ সুরাতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহ মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
আরো পড়ুন : ফেনীর দগ্ধ মাদ্রাসাছাত্রী লাইফ সাপোর্টে
কেরাণীগঞ্জ থানার ওসি শাহ জামান জানান, নিহতের পরিচয় উদঘাটনে চেষ্টা চলছে। সব থানায় বেতার ভার্তা পাঠানো হয়েছে। এ ব্যপারে সোমবার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় পুলিশ বাদী হয়ে অপমৃত্যুর মামলা করেছে। নিহতের পড়নে ছিল চেক লুঙ্গি ও গেঞ্জি।
ইত্তেফাক/ইউবি
