অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, ডিজিটাল শিক্ষা সৈনিকরা যেভাবে কাজ করছে তাতে বাংলাদেশে শিক্ষার ডিজিটাল রূপান্তর ২০৪০ সালের বদলে ২০২০ সালেই হয়ে যাবে।
মঙ্গলবার রাজধানীর বিয়াম মিলনায়তনে বেসিস সভাপতি মোস্তাফা জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত দেশের প্রথম ডিজিটাল শিক্ষা সম্মেলনে তিনি একথা বলেন।
ডিজিটাল বাংলাদেশ রূপরেখা প্রণয়নে বেসিস সভাপতির অবদানের কথা উল্লেখ করে অর্থমন্ত্রী দেশটির ডিজিটাল রূপান্তরের অগ্রগতির বিষয়ে সন্তোষ প্রকাশ করেন।
বেসিস সভাপতি মোস্তাফা জব্বার বলেন, ‘সারা দুনিয়ার বদলে যাওয়া পরিপ্রেক্ষিতকে বিবেচনা করে যদি আমরা এখনই জ্ঞানকর্মী গড়ে তুলতে না পারি তবে ডিজিটাল যুগে আমাদের অস্তিত্ব বিপন্ন হবে।’
IMG0
তিনি প্রাথমিক স্তরে কম্পিউটার শিক্ষাকে বাধ্যতামূলক করার আহ্বান জানান। একই সঙ্গে তিনি শিশুদের প্রোগ্রামিংয়ের সঙ্গে পরিচয় করিয়ে দেবার জন্য সকলের প্রতি অনুরোধ করেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য ইস্রাফিল আলম, শিক্ষা সচিব সোহরাব হোসেন প্রমুখ।
সেমিনারে বিজয় শিশুশিক্ষার উপর প্রেজেন্টেশন তুলে ধরেন বিজয় ডিজিটালের সিইও জেসমিন জুঁই, স্বাগত বক্তব্য প্রদান করেন নেটিজেন আইটির ব্যবস্থাপনা পরিচালক রায়হান নোবেল।
ইত্তেফাক/ইউবি
