মিষ্টির খালি প্যাকেটের ওজন ২শ’ গ্রাম

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৭, ২০:৫৫
 
মোহনগঞ্জে মিষ্টির প্যাকেটের মাধ্যমে ওজনে কম দেয়ার দায়ে ৪টি হোটেল ও  মিষ্টির দোকানকে  ১১হাজার টাকা জরিমানা করেছে  ভ্রাম্যমাণ আদালত।
 
আদালতের নির্দেশে ওসব প্যাকেট রাস্তায় ফেলে দেয়া হয়েছে। বুধবার বিকেলে এ অভিযান চালানো হয়।
 
জানা গেছে, পৌর শহরের স্টেশন রোডের রাজ হোটেলকে ৫ হাজার টাকা, শাহজাজাল হোটেলকে ৩ হাজার টাকা, স্মৃতি হোটেলকে ২ হাজার টাকা ও মোহনগঞ্জ মিষ্টান্ন ভাণ্ডারকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
 
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন  ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী মাহমুদ আকন্দ ও সহকারী কমিশনার (ভূমি) মো. রেজাউল করীম।
 
 
ইত্তেফাক/ আরকেজি