কাশ্মীরে ঘরের ভেতর ঢুকে বিএসএফ সদস্যকে গুলি করে হত্যা

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৭, ১০:২৬
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের এক সদস্যকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। গতকাল বুধবার সন্ধ্যায় কাশ্মীরের বান্দিপোড়া জেলার নিজ বাড়িতে তাকে গুলি করে হত্যা করা হয়। 
 
বিএসএফের ৭৩তম ব্যাটালিয়নের সদস্য রামিজ আহমেদ পারারি ছুটিতে বান্দিপোড়ার হাজিনে আসেন। তিনি রাজস্থানে চাকরিতে কর্মরত ছিলেন। তার পরিবারের তিন সদস্য আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তিন থেকে চারজন সন্ত্রাসী ঘরের ভেতর ঢুকে গুলি চালায়। নিরাপত্তা বাহিনী বাড়িটি ঘিরে রেখেছে। টাইমস অব ইন্ডিয়া।
 
ইত্তেফাক/সেতু