প্রধানমন্ত্রীর জন্মদিনে মোদীর শুভেচ্ছা

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৭, ১৩:১১
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটারে দেয়া পোস্টে তিনি প্রধানমন্ত্রীকে জন্মদিনে শুভেচ্ছা জানান।
 
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ৭১তম জন্মদিন আজ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বেগম ফজিলাতুন্নেসা মুজিবের জ্যেষ্ঠ সন্তান শেখ হাসিনা ১৯৪৭ সালের এই দিনে মধুমতি নদী বিধৌত গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন।
 
IMG0
 
টুইটারে দেয়া পোস্টে মোদী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা। তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।
 
ইত্তেফাক/সাব্বির