মুরাদনগর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ১৩ কেজি গাজাঁসহ আবুল কালাম নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মাদক ব্যবসায়ী আবুল কালাম কুমিল্লা জেলার কোতোয়ালি থানার আড়াইওড়া গ্রামের মৃত আ. মাশুক মিয়ার ছেলে।
মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের করিমপুর বাজার এলাকায় বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মুরাদনগর-রামচন্দ্রপুর সড়ক হয়ে রামচন্দ্রপুরে একটি মাদকের চালান যাচ্ছে এমন খবরের ভিত্তিতে মুরাদনগর থানার এএসআই কামাল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালায়।
করিমপুর বাজারের মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশিকালে ১৩ কেজি গাজাঁসহ ব্যবসায়ী আবুল কালামকে আটক করে পুলিশ।
মুরাদনগর থানার ওসি এসএম বদিউজ্জামান বলেন, কালামের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে। তাকে দুপুরে জেল হাজতে পাঠনো হয়েছে।
ইত্তেফাক/ আরকেজি
