হাটহাজারীতে স্ত্রীকে মারধরের দায়ে মাদকাসক্ত স্বামী মো. আবচারকে (৩৭) ভ্রাম্যমাণ আদালত এক বছরের কারাদণ্ড দিয়েছেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আক্তার উননেছা শিউলী বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ রায় দেন।
আবচার হাটহাজারী পৌর এলাকার বুলবুলি পাড়ার আমজাদ আলীর ছেলে।
ইউএনও আক্তার উননেছা শিউলী বলেন, আবচারের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে এক বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। হাটহাজারী মডেল থানার ওসি মো. বেলাল উদ্দিন জাহাঙ্গীর সাজাপ্রাপ্ত আবচারকে কারাগারে পাঠিয়েছেন।
ইত্তেফাক/ আরকেজি
