বিশিষ্ট সাংবাদিক দৈনিক জাগরণের সম্পাদক আবেদ খান অসুস্থ হয়ে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে ভর্তি হওয়ার পরই তার এনজিওগ্রাম করা হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
অ্যাপোলো হাসপাতালের প্রফেসর মনোয়ারের অধীনে তিনি চিকিৎসাধীন বলে জানা গেছে।
আবেদ খানের স্ত্রী সানজিদা খান তার সুস্থতার জন্য সবার দোয়া চেয়েছেন।
ইত্তেফাক/কেকে
