অনলাইন মার্কেটপ্লেস বিক্রয় ডটকম ও অরিয়েন্টাল রিয়েল এস্টেট লিমিটেডের মধ্যে সম্প্রতি এক বছরের জন্য একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। এর অাওতায় বিক্রয় ডটকমের গ্রাহকরা এখন অরিয়েন্টাল রিয়েল এস্টেটের সব প্রপার্টির খোঁজখবর ঘরে বসেই নিতে পারবেন।
সম্প্রতি ঢাকায় বিক্রয় ডটকমের কার্যালয়ে এই চুক্তি সই হয়। বিক্রয়ের ক্যাটাগরি ম্যানেজমেন্টের সিনিয়র ম্যানেজার, ইসা আবরার আহমেদ এবং অরিয়েন্টাল গ্রুপের বিজনেস ডেভেলপমেন্ট হেড রেদওয়ান সিদ্দিক খান এই সমঝোতা চুক্তি সই করেন।এ সময় আরও উপস্থিত ছিলেন বিক্রয়ের প্রপার্টি ক্যাটাগরির অ্যাসিস্টেন্ট ম্যানেজার ইমদাদুল হক মোবিন, অরিয়েন্টাল গ্রুপের মার্কেটিং অ্যান্ড সেলস এজিএম সানা উল্লাহ সানি এবং ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ সুরাইয়া খানম।
ইত্তেফাক/ইএইচএম
