প্রধানমন্ত্রীর জন্মদিনে ছাত্রলীগের আনন্দ মিছিল

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৭, ১৬:৫০
আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭১তম জন্মদিন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আনন্দ মিছিল করেছে ছাত্রলীগ। বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে এই মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে টিএসসিতে গিয়ে শেষ হয়।
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে মিছিল সহকারে ছাত্রলীগের নেতা-কর্মীরা সকাল থেকে মধুর ক্যান্টিনে আসতে শুরু করে। মিছিলে অংশ নেওয়া নেতা-কর্মীদের হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পুত্র সজীব ওয়াজেদ জয়ের ছবি সম্বলিত ফেস্টুন বহন করতে দেখা যায়। 
 
IMG0
 
ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ এবং সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনের নেতৃত্বে অনুষ্ঠিত মিছিলে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মহানগরীরর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন। বাসস।
 
ইত্তেফাক/ রেজা