চরভদ্রাসনে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৭, ১৮:০২
 
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজিরটেক ইউনিয়নে বৃহস্পতিবার দুপুরে পানিতে ডুবে লামিয়া (৮) ও আফরোজা (৯) নামে দুই চাচাতো বোনের মৃত্যু হয়েছে।
 
নিহত লামিয়ার পিতা শেখ মোতালেব ও আফরোজার পিতা শেখ মোস্তফা সৌদি আরব প্রবাসী। নিহতের পারিবারিক সূত্র জানায় শিশু দুটি দুপুরে খাওয়া দাওয়া করে বাড়ির সামনে খেলতে যায় প্রায় এক ঘণ্টা অতিবাহিত হলে তারা বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তাদেরকে প্রতিবেশীদের বাড়িতে খুঁজতে থাকে।
 
খোঁজা-খুঁজির এক পর্যায়ে বাড়ির সামনের পুকুর পাড়ে শিশু দুটির স্যান্ডেল দেখতে পায়। পরে স্থানীয়রা পুকুরের পানিতে খোঁজ করে শিশু দুটিকে উদ্ধার করে। শিশু দুটিকে স্থানীয়রা দ্রুত চরভদ্রাসন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবুল কালাম আজাদ তাদেরকে মৃত বলে ঘোষণা করেন। নিহত লামিয়া ও আফরোজা স্থানীয় একটি বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে লেখাপড়া করত।
 
ইত্তেফাক/জামান