ফুলবাড়ীতে পানিতে ডুবে নারীর মৃত্যু

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৭, ২০:১৭
 
কুড়িগ্রামের ফুলবাড়ীতে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত ওই নারীর নাম ছকিতন বেগম (৬০)। তিনি উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের ঝাউকুটি গ্রামের ছবদেল খাঁ এর স্ত্রী।
 
জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে পার্শ্ববর্তী বারোমাসিয়া নদীতে গোসল করতে যান ছকিতন বেগম। সেখানে সকলের অজান্তে পানিতে ডুবে মারা যান তিনি। বিকালে স্থানীয়রা নদীতে তার লাশ ভাসতে দেখে বাড়িতে খবর দেয়। পরে লাশ উদ্ধার করে সন্ধ্যায় তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। নাওডাঙ্গা ইউপি চেয়ারম্যান মুসাব্বের আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/জামান