রাজধানীর উত্তর বাড্ডায় একটি নির্মাণাধীন ভবনের অস্থায়ী লিফট ছিঁড়ে তিন শ্রমিক নিহত হয়েছেন। নিহতরা হলেন— সারোয়ার, সাজাহান ও আব্দুল কুদ্দুস। শুক্রবার বেলা ১২টার দিকে ভবনটির নির্মাণকাজ চলাকালে এ দুর্ঘটনা ঘটে।
বাড্ডা থানার ওসি কাজী ওয়াজেদ আলী জানান, পূর্বাচল এলাকার ১৭ নম্বর রোডে এহসান টাওয়ার নামে ১০তলা একটি ভবনের নির্মাণ কাজ চলছে। অস্থায়ীভাবে নির্মিত লিফট দিয়েই ভবনের মালামাল ও শ্রমিক উঠানামার কাজ করা হচ্ছিল। আজ সকালে কাজ চলাকালে লিফট ছিড়ে গেলে ওই তিন নির্মাণ নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই মারা যান দুইজন। আহত একজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
ইত্তেফাক/এএম।
