পাকিস্তান ক্রিকেটে এবার পেসার আফ্রিদি

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৭, ১৪:৫৪
পাকিস্তান ক্রিকেটে আফ্রিদির আসন এখন এক ও একক। সেই আসনে এবার নতুন আরেকজন ভাগ বসানোর আভাস দিচ্ছেন। তবে সেই আফ্রিদি লেগ স্পিনার নন মিডিয়াম পেসার।
 
পাকিস্তানের শীর্ষ ঘরোয়া টুর্নামেন্ট কায়েদে আজম ট্রফির অভিষেকেই ৩৯ রানে ৮ উইকেট নেন ১৭ বছর বয়সী এই পেসার। তার নাম শাহীন শাহ আফ্রিদি। নতুন এই আফ্রিদির জন্ম দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার অঞ্চলের আফ্রিদি গোত্রে।
 
অনূর্ধ্ব-১৯ পর্যায়েও আলো ছড়িয়েছেন এই নতুন আফ্রিদি। পিসিবির আন্ত:বিভাগ ক্রিকেটে খাইবার অঞ্চলের ১৮.০৭ গড়ে ২৯ উইকেট নিয়ে হয়েছে সর্বোচ্চ উইকেটশিকারি। এর মধ্যেই বিপিএলে খেলার চুক্তি করেছে নতুন আফ্রিদি। ঢাকা ডায়নামাইটসের সঙ্গে ২০১৭ থেকে দুই মৌসুমের জন্য তার সঙ্গে চুক্তিবদ্ধ হয় হন তরুণ এই পেসার।
 
ইত্তেফাক/কেআই