খুলনায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৭, ১৬:৩৩
খুলনায় সড়ক দুর্ঘটনায় আলাউদ্দিন নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 
 
শুক্রবার দুপুর ১টার দিকে রূপসা উপজেলার খানজাহান আলী (র.) সেতুর (রূপসা সেতু)  টোল প্লাজার বাম পাশের বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। 
 
রূপসা সেতুতে টোল আদায়কারী নেটওয়ার্ক প্রকৌশলী তৌফিক আহমেদ রনি জানান, রূপসা সেতুর টোল প্লাজার বাম পাশের সড়ক দিয়ে একটি কাভার্ডভ্যান বড় সড়কে উঠছিল। এ সময় পিছন থেকে একটি মোটরসাইকেলটি কাভার্ডভ্যানের পিছনে আঘাত করে। এতে ঘটনাস্থালেই মোটরসাইকেল চালক আলাউদ্দিন নিহত হন।
 
ইত্তেফাক/ইউবি