তোফা-তহুরার জন্মদিন পালন

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৭, ২০:৪৩
গাইবান্ধার সুন্দরগঞ্জে অস্ত্রপাচারের মাধ্যমে আলাদা হওয়া শিশু তোফা-তহুরার প্রথম জন্মদিন তার নানার বাড়িতে পালন করা হয়েছে। 
 
শুক্রবার বিকেলে তোফা-তহুরার নানার বাড়িতে কেক কেটে তাদের জন্মদিন পালন করেন ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতাল থেকে আসা শিশু সার্জারি বিভাগের অধ্যাপক ডা. সাহানুর ইসলাম, শিশু হেমাটলজি বিভাগের অধ্যাপক মোরশেদ খসরু, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজের রেসিডেন্ড মহিবুল হোসেন নিরব। 
 
এ সময় সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সামিউল আমিন, সুন্দরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহমুদ হোসেন মন্ডল, রামজীবন ইউপি চেয়ারম্যান খন্দকার মিজানুর রহমান ছাড়াও তোফা-তহুরার বাবা-মা, নানা-নানিসহ আত্মীয় স্বজন ও প্রতিবেশিরা উপস্থিত ছিলেন। 
 
প্রসঙ্গত, ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গত ১ আগস্ট অস্ত্রপাচার করা হয়। পরে ১ মাস ১০ দিন চিকিৎসা নিয়ে গত ১০ সেপ্টেম্বর রাতে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন ইউনিয়নের কাশদহ গ্রামের নানার বাড়িতে ফিরে আসে তোফা-তহুরা।
 
 
ইত্তেফাক/ইউবি