নিশো-মেহজাবীনের ‘আমি তোমার কথা বলবো কাকে?’

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৭, ১০:৩১
 
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশেষ নাটক ‘আমি তোমার কথা বলবো কাকে?’ বাংলাভিশনে প্রচার হবে আজ রাত ৯টা ৫ মিনিটে।
 
অঞ্জন আইচ-এর রচনা ও পরিচালনায় এই নাটকটিতে অভিনয় করেছেন আফরান নিশো, মেহজাবীন, রিমি করিম প্রমুখ। ব্রেকআপের পর বিষয়টা কিছুতেই মেনে নিতে পারছিল না অসীম।
 
সে আত্মহত্যার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে, রিয়াও একই অবস্থা। ব্রেকআপের দু-দিন পর তারা সিদ্ধান্ত নেয় পালিয়ে যাওয়ার। কিন্তু পালিয়ে যাওয়া তাদের হয় না। জীবনের বাস্তবতা তাদের সামনে এসে দাঁড়ায়। শুরু হয় নতুন একটি গল্প।
 
ইত্তেফাক/আনিসুর