শারদীয় দুর্গোৎসব উপলক্ষে এটিএন বাংলায় আজ রাত ৮টা ৪৫ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক ‘দুর্গা’। বিদেশি গল্প অবলম্বনে এর নাট্যরূপ দিয়েছেন মোবারক হোসেন, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন হারুন অর রশীদ প্রিন্স।
এতে অভিনয় করেছেন আমিন খান, রোমানা আক্তার পুতুল, ওবিদ রেহান, আলী আজাদ প্রমুখ। প্রেম, নিম্ন-মধ্যবিত্ত পরিবারের বেকার যুবক। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দুর্গা নামের এক ধনী বাবা-মায়ের একমাত্র সুন্দরী কন্যাকে ভালোবাসতো।
একদিন একটা ছোট্ট ঘটনাকে কেন্দ্র করে প্রেম ও দুর্গার মধ্যে ঝগড়া হয় এবং সেই থেকে দু’জনের কথা বলা ও দেখা সাক্ষাত্ বন্ধু হয়ে যায়। ঝগড়ার কয়েকদিন পর ব্রিটেনে চলচ্চিত্রের ওপর পড়াশোনার জন্য স্কলারশিপের চিঠি পায় প্রেম। কিন্তু হাতে মাত্র অল্প সময়।
এরমধ্যেই তাকে চলে যেতে হবে অন্যথায় স্কলারশিপটা বাতিল হয়ে যাবে। প্রেম তার স্কলারশিপের চিঠি পাওয়ার সাথে সাথে সব মান-অভিমান ভুলে দুর্গাদের বাসায় ফোন করে দুর্গার মাকে স্কলারশিপ পাওয়া ও যাওয়ার তারিখ সব জানায়।
ইত্তেফাক/আনিসুর
