হাটহাজারীতে গৃহবধূর লাশ উদ্ধার

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৭, ১৩:৪২
 
উত্তর চট্টগ্রামের হাটহাজারীতে রূমা দে (২৮) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বেলা বারোটার দিকে চিকনদন্ডি ইউনিয়নের কারকনের পাড়া নিকুঞ্জ পালিতের বাড়িতে এ ঘটনা ঘটে। রূমা দে ওই বাড়ির অটোরিকশা চালক মানিক দে'র স্ত্রী। ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ।
 
সূত্রে জানা যায়, দাম্পত্য কলহের জের ধরে শুক্রবার মধ্যরাতে টিনসেড নির্মিত কাঁচা ঘরের তীরের সঙ্গে গলায় রশি পেঁছিয়ে আত্মহত্যা করেন রূমা দে। পরে পরিবারের সদস্যরা তার লাশ উদ্ধার করে। শনিবার বেলা ১১টায় থানা পুলিশকে খবর দেওয়া হলে থানার পুলিশ উপ-পরিদর্শক (এসআই) মোল্লা জাহাঙ্গীর কবির শনিবার বেলা বারোটার দিকে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠান। 
 
এদিকে ১২ বছর পূর্বে রূমা দে’র সঙ্গে মানিকের বিয়ে হয়। তাদের দাম্পত্য জিবনে তৃষা দে (১২) ও তুষার দে (৭) দুই সন্তান রয়েছে।
 
থানার ওসি মো. বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা রূজু করা হবে। পরে ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
 
ইত্তেফাক/কেকে