পচেফস্ট্রুমে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টের তৃতীয় দিনে ফিফটি তুলে নিয়েছে টাইগার ব্যাটসম্যান মোমিনুল হক। ক্যারিয়ারের ১২ তম ফিফটি পেতে মোমিনুল খেলেছেন ১১২ বল। মোমিনুলের ইনিংসে রয়েছে ৯ টি দুর্দান্ত চারের মার।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪৯ ওভারে ৪ উইকেটে ১৮৭। ক্রিজে অপরাজিত আছেন মোমিনুল (৫৮) ও মাহমুদুল্লাহ (৯)।
এর আগে তৃতীয় দিনের খেলা শুরু হলে বেশিদূর যেতে পারেননি তামিম ইকবাল। দলীয় ১৫৮ রানে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফিরেছেন তিনি।
এর আগে গতকাল দিনশেষে ৩ উইকেটে ১২৭ রান করেছিল বাংলাদেশ। আজ সেখান থেকেই বাংলাদেশ ফের প্রথম ইনিংসের খেলা শুরু করেছে। এখনো টাইগারদের তাদের অনেকটা পথ পাড়ি দিতে হবে। ফলোঅন এড়াতেও এখনো ১৭০ রান করা প্রয়োজন।
এর আগে দক্ষিণ আফ্রিকা তিন উইকেটে ৪৯৬ রান তোলে ইনিংস ঘোষণা করে। ডিন এলগার ১৯৯ ও হাশিম আমলা ১৩৭ রান করেন।
ইত্তেফাক/ রেজা
