চাঁপাইনবাবগঞ্জে ১৪২৫ বোতল ফেনসিডিল জব্দ

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৭, ১৫:২৪
 
পদ্মা নদীর বাঁধ থেকে ১৪শ' ২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি। শনিবার ভোর ৬টার দিকে এ ফেনসিডিলগুলো উদ্ধার করা হয়।
 
চাঁপাইনবাবগঞ্জস্থ বিজিবি ৯ ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক এস এম মাহমুদ হাসান জানান, বিজিবির একটি টহল দল শিবগঞ্জ উপজেলার পদ্মানদীর ৬ নম্বর বেড়িবাঁধ এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে পরিত্যক্ত অবস্থায় একটি ইঞ্জিন চালিত নৌকাসহ ১৪শ' ২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে টহল দল।
 
উদ্ধারকৃত ফেনসিডিলগুলো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরে ও ইঞ্জিন চালিত নৌকাটি শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।
 
ইত্তেফাক/জামান