উপজেলায় বজ্রপাতে মনজু মিয়া (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার বেলা তিনটার দিকে রামডাকুয়ার চর থেকে গরুর খাদ্য সংগ্রহ করে বাড়ি ফেরার পথে সময় বজ্রপাতের শিকার হন তিনি।
তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। মনজু মিয়া রামডাকুয়া গ্রামের ফজলু মিয়ার ছেলে বলে জানা গেছে।
ইত্তেফাক/এএম।
