বিড়াল ধরতে টেন্ডার দিয়েছে ভারতের বেঙ্গালুরুর প্রশাসন। প্রশাসনের ৩০টি বেড়াল ধরতে খরচ হয় ১ লাখ টাকা। সেখানে বিড়ালের উৎপাতে নগরপ্রধানের বাসভবনে পরিবারের সদস্যরা নাজেহাল হয়ে পড়েছিলেন।
ঘটনাটি বেঙ্গালুরুর। রাজভবনে বিড়ালের উৎপাতের জেরে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন রাজ্যপালের পরিবারের সদস্যরা। খাবার চুরি করে খাওয়া থেকে বাড়ির পোষ্য কুকুরগুলোকেও ক্রমাগত বিরক্ত করছিল বিড়ালগুলো। উপায় না পেয়ে রাজভবনের পক্ষ থেকে স্থানীয় প্রশাসনকে বলা হয় সমস্যাটির সুরাহা করতে। কিন্তু বিড়াল ধরার প্রশিক্ষণ কোনো কর্মীই ছিলেন না।
আরও পড়ুন: পুরান ঢাকার ওয়াহেদ ম্যানশনের মালিকের দুই ছেলে ৭ দিনের রিমান্ডে
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, টেন্ডার ডেকে একটি বেসরকারি সংস্থাকে বিড়াল ধরার জন্য নিয়ে আসা হয়। মোট ৩০টি বিড়াল ধরতে খরচ হয় ৯৮ হাজার টাকা। বিড়াল তাড়াতে এত টাকা খরচ দেখে অনেকে অবাক হয়ে গিয়েছেন। এবেলা
ইত্তেফাক/কেকে
