চৌগাছায় ছাত্রলীগ নেতা শামীম গ্রেফতার

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৭, ১৬:১৫
 
যশোরের চৌগাছা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক (একাংশ) শামীম রেজাকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি চৌগাছা সদর ইউনিয়ন আওয়ামী লীগের একাংশের সভাপতি আওরঙ্গজেব চুন্নুর ছেলে। এবং উপজেলার মন্মথপুর গ্রামের বাসিন্দা।
 
শনিবার সকালে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। চৌগাছা থানার ওসি খন্দকার শামীম উদ্দিন জানিয়েছেন, 'একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে।'
 
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে চৌগাছায় উপজেলা ছাত্রলীগের পাল্টাপাল্টি দু'টি কমিটি রয়েছে। শামীম রেজা একটি অংশের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
 
ইত্তেফাক/জামান