মাহমুদুল্লাহর ফিফটিতে লড়ছে বাংলাদেশ

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৭, ১৯:৪১
দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদার বলে চার মেরে ফিফটি পূরণ করেছেন টাইগার মিডল অর্ডার ব্যাটসম্যান মাহমুদুল্লাহ। এটি দক্ষিণ আফ্রিকার মাটিতে মাহমুদুল্লাহর প্রথম ফিফটি। মাহমুদুল্লার ব্যাটে এখনো প্রতিরোধের লড়াই চালিয়ে যাচ্ছে বাংলাদেশ। মাহমুদুল্লাহকে সঙ্গ দিচ্ছে সাব্বির রহমান।
 
এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের দলীয় সংগ্রহ ৭৭ ওভারে ৫ উইকেট ২৭৫ রান। মাহমুদুল্লাহ ৫৬ ও সাব্বির রহমান ১৮ রানে অপরাজিত আছেন। 
 
এর আগে তৃতীয় দিনের খেলা শুরু হলে বেশিদূর যেতে পারেননি আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান তামিম ইকবাল। দলীয় ১৫৮ রানে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফিরে যান তিনি। তামিমের বিদায়ের পর ক্রিজে আসেন মাহমুদুল্লাহ।
 
এরপর মাহমুদুল্লাহ ও মোমিনুল আক্রমণাত্মক ক্রিকেট খেলতে শুরু করেন। ১৪.৩ ওভারে দুজনে ৬০ রানের জুটি গড়ে তোলেন। এই জুটির গড়ার মধ্যেই মোমিনুল ক্যারিয়ারের ১২ তম ফিফটি তুলে নেয়।
 
তৃতীয় দিনে লাঞ্চ বিরতির পর খেলা শুরু হলে ৬৩ ওভারের তৃতীয় বলে কেশব মহারাজের শিকার হয়ে সাজঘরে ফিরে গেছেন উইকেটে সেট ব্যাটসম্যান মোমিনুল।
 
মহারাজের শর্ট লেন্থের বল মোমিনুলে ব্যাটে লেগে ফরোয়ার্ড শর্ট লেগে দাঁড়ানো মার্করামের হাতে গিয়ে জমা হয়।
 
ইত্তেফাক/ রেজা