রাজশাহীতে ড্রেন থেকে শিশুর লাশ উদ্ধার

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৭, ১৮:৩৬
রাজশাহী মহানগরীতে ড্রেনের ভেতর থেকে সদ্য ভূমিষ্ঠ এক কন্যা শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুর ১২টার দিকে নগরীর শিরোইল কলোনী এলাকার একটি ড্রেন থেকে লাশটি উদ্ধার করা হয়।
 
নগরীর বোয়ালিয়া থানার শিরোইল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আবদুল করিম জানান, শিরোইলে রেলওয়ের ওয়ার্কশপের মাঠের পাশের একটি ড্রেনের ভেতর শিশুটির মৃতদেহ পড়ে ছিল। বেলা ১১টার দিকে স্থানীয়রা সেটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠায়।
 
এসআই আবদুল করিম বলেন, মনে হয়েছে শুক্রবার দিবাগত রাতেই শিশুটির জন্ম হয়েছিল। শিশুটির বাবা-মায়ের সন্ধান চলছে। না পাওয়া গেলে ময়নাতদন্তের পর মরদেহটি অজ্ঞাত হিসেবে দাফন করা হবে।
 
বোয়ালিয়া থানার ওসি আমান উল্লাহ বলেন, সম্ভবত এটি ‘আনওয়ানটেড চাইল্ড’।
 

ইত্তেফাক/এএম।