রামগতিতে নিখোঁজ জেলের লাশ উদ্ধার

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৭, ১৮:৪৪
 
লক্ষ্মীপুরের রামগতিতে শনিবার দুপুরে মো. ছিদ্দিক (২৮) নামে নিখোঁজ এক জেলের লাশ উদ্ধার করা হয়েছে।
 
আকস্মিক ঝড়ের কবলে পড়ে প্রচণ্ড ঢেউয়ের আঘাতে মেঘনা নদীতে মাছ ধরার ৬০টি ট্রলার ভেঙে বিধ্বস্ত ও ডুবে যাওয়ার ঘটনায় ওই জেলের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার রামগতিরহাট মাছ ঘাটের অদূরে মেঘনা নদীতে ভাসমান অবস্থায় স্থানীয় জেলেরা তার লাশ উদ্ধার করে। নিহত ছিদ্দিক চরলক্ষ্মী গ্রামের আবদুল ওহাবের ছেলে।
 
রামগতিরহাট মাছঘাটের ব্যবসায়ী রুবেল হোসেন জানান, বৃহস্পতিবার রাতে তাঁর আড়তের মমিন মাঝি ১৩ জন জেলেসহ নদীতে মাছ ধরে ট্রলার নিয়ে ঘাটে ফিরছিলেন। এসময় আকস্মিক ঝড়ের কবলে পড়ে জেলেদের নিয়ে ট্রলারটি ডুবে যায়। এতে বাবলু নামে এক জেলে নিহত হন। অন্যরা সাঁতরে ঘাটে ওঠতে পারলেও ছিদ্দিক নিখোঁজ হন।
 
ইত্তেফাক/জামান