দুমকির ১০ কিলোমিটার সড়ক বেহাল

আপডেট : ০১ অক্টোবর ২০১৭, ০০:২৮

দুমকি উপজেলার পাংগাশিয়ার হাজীর হাট থেকে লেবুখালী স্কয়ার পর্যন্ত ১০ কিলোমিটার রাস্তা বেহাল। রাস্তাটি দিয়ে পাংগাশিয়ার ১৫ থেকে ১৭ হাজার লোকের যাতায়াত থাকলেও রাস্তাটি সংস্কারের অভাবে জনসাধারণ ভোগান্তির শিকার হচ্ছে। রাস্তার দুই পাশে রয়েছে বাশবুনিয়া মেহেরুননেছা মাধ্যমিক বিদ্যালয়, পাংগাশিয়া নলদোয়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয়, আ. সালাম দাখিল মাদ্রাসা, হাজীর হাট বাজারসহ কয়েকটি নুরানী মাদ্রাসা। সাত গ্রামের একমাত্র রাস্তার বেহাল দশার কারণে স্কুল কলেজগামী শিক্ষার্থীরা সঠিকভাবে ক্লাসে যেতে পারছে না।

পাংগাশিয়া ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর সিকদার ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শাহজাহান সিকদার বলেন, রাস্তার বিষয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পত্র প্রেরণ করলেও এখন পর্যন্ত সমস্যা সমাধান হয়নি।

ইত্তেফাক/নূহু