সু চির দপ্তর বিষয়ক মন্ত্রী ঢাকায় আসছেন সোমবার

আপডেট : ০১ অক্টোবর ২০১৭, ২০:২৭
চলমান রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক চাপের মধ্যে  অং সান সু চির দপ্তর বিষয়ক মন্ত্রী টিন্ট সোয়ে সোমবার ভোরে ঢাকায় আসছেন। তিনি ওইদিন দুপুরে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করবেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
 
বৈঠকে রোহিঙ্গা সমস্যা সমাধানের প্রসঙ্গ প্রাধান্য পাবে বলে জানাগেছে। বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের নিরাপদে ও মর্যাদার সঙ্গে রাখাইনে ফেরানোর বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করবে বাংলাদেশ।
 
মিয়ানমারের রাখাইনে সেনাবাহিনীর দমন অভিযানের মুখে গত ২৫ অগাস্ট থেকে পাঁচ লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।
 
ইত্তেফাক/এমআর