দেলদুয়ারে মাদকাসক্ত বন্ধুর হাতে যুবক খুন

আপডেট : ০১ অক্টোবর ২০১৭, ১২:২০
 
টাঙ্গাইলের দেলদুয়ারে মাদকাসক্ত বন্ধুর লাঠির আঘাতে রিপন তালুকদার (৪০) নামে এক যুবক খুন হয়েছেন। শনিবার উপজেলার রুপসী বাজারে এ ঘটনা ঘটে।
 
নিহত রিপন রুপসী গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। শনিবার রাতেই ফয়েজ মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।
 
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত নলুয়া গ্রামের বুদ্দু মিয়ার ছেলে ফয়েজ মিয়া ও রূপসী গ্রামের ইসমাইল হোসেনের ছেলে রিপনের সাথে ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল। কিছুদিন যাবত উভয়ের মধ্যে বিরোধ চলছিল। শনিবার রূপসী বাজারের একটি চায়ের দোকানে চা পান করছিল রিপন। পূর্ব বিরোধের জের ধরে ফয়েজ মিয়া চায়ের দোকানে ঢুকে লাঠি দিয়ে রিপনের মাথায় আঘাত করে। গুরুতর আহত অবস্থায় এলাকাবাসী রিপনকে টাঙ্গাইল জেলারেল হাসপাতালে ভর্তি করে। শনিবার রাতে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।
 
দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ মোশাররফ হোসেন বলেন, খুনের ঘটনায় মামলা হয়েছে এবং একমাত্র আসামি ফয়েজ মিয়াকে গ্রেফতার করা হয়েছে।
 
ইত্তেফাক/জামান