পচেফস্ট্রুমে তৃতীয় দিনের শেষ বেলাটা মোটামুটি স্বস্তিতেই পার করেছে বাংলাদেশ| দ্বিতীয় ইনিংসে মাত্র ৫৪ রানের মধ্যে দক্ষিণ আফ্রিকার ওপেনারকে ফেরত পাঠিয়েছে সাজঘরে। তবে প্রথম ইনিংসে ১৭৬ রানের লিড নেওয়া প্রোটিয়ারা তৃতীয় দিনশেষে এগিয়ে ২৩০ রানে। বাংলাদেশ সময় দুপুর ২টায় ম্যাচের চতুর্থ দিনের খেলা শুরু হবে।
চতুর্থ দিনে বোলারদের সাফল্যের উপর ম্যাচের গতিবিধি অনেকটাই নির্ভর করছে। দ্রুত উইকেট তোলে নিয়ে প্রতিপক্ষের উপর চাপ অব্যাহত রাখতে পারাটাই এখন বোলারদের জন্য বড় চ্যালেঞ্জ। শফিউল-মুস্তাফিজ-তাসকিন-মিরাজদের সেক্ষেত্রে কতটা নৈপুণ্য দেখাতে পারেন তাই এখন দেখার বিষয়।
এর আগে তিন উইকেটে ৪৯৬ রান করে দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস ঘোষণা করে। জবাবে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে করেছে ৩২০ রান।
ইত্তেফাক/কেআই
