সাতক্ষীরার তালায় স্ত্রীকে গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যার অভিযোগ ওঠেছে স্বামীর বিরুদ্ধে। রবিবার ভোর রাতে তালা উপজেলার খলিশখালি ইউনিয়নে বাগমারা গ্রামে এ ঘটনাটি।
নিহত গৃহবধূর নাম মুন্নি খাতুন (২৫)। তিনি ওই গ্রামের মুছা গাজীর স্ত্রী। গৃহবধূ মুন্নিকে চিকিৎসাধীন অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতাল থেকে খুলনা মেডিকেলের বার্ন ইউনিটে নেয়ার পথে খুলনা জেলার ডুমুরিয়া এলাকায় তিনি মারা যান। এদিকে, গৃহবধূ মুন্নি খাতুন মারা যাওয়ার পর স্বামী মুছা গাজী পালিয়েছে বলে জানা গেছে।
পাটকেলঘাটা থানার ওসি মোল্লা জাকির বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় নিহতের স্বামী মুছা গাজীকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
ইত্তেফাক/জামান
