ইলিশ প্রজনন মৌসুমের প্রথম দিনে রবিবার সকালে ভ্রাম্যমাণ আদালত বাগেরহাটের মোরেলগঞ্জে বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে ২১ লাখ টাকার অবৈধ জাল জব্দ করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হুসাইন, উপজেলা সহকারী সিনিয়র মৎস্য অফিসার মো. ইয়াকিন আলী ও কোস্টগার্ডের কন্টিজেন্ট অফিসার মো. ফরিদ হাসান এর নেতৃত্বে একটি টিম বলেশ্বর ও পানগুছি নদীতে অভিযান চালিয় ৬০ হাজার মিটার জাল জব্দ করে। যার আনুমানিক মূল্য ২১ লাখ টাকা। এসব জব্দকৃত অবৈধ জাল বিকেলে পুড়িয়ে ফেলা হবে বলে জানা গেছে।
উপজেলা সহকারী সিনিয়র মৎস্য অফিসার মো. ইয়াকিন আলী জানান, ইলিশ প্রজনন মৌসুম ১ থেকে ২২ অক্টোবর পর্যন্ত প্রতিদিন হাট-বাজার ও নদীতে এ অভিযান চলবে।
ইত্তেফাক/জামান
