বান্দরবান জেলার নাইক্ষ্যাংছড়ি উপজেলার দুর্গম ঘুমধুম সীমান্তে নো ম্যানস ল্যান্ডে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়েছেন আওয়ামীলীগের প্রচার সম্পাদক, সাবেক মন্ত্রী ড. হাছান মাহমুদ। রবিবার দুপুরে ড. হাছান মাহমুদ ঘুমধুম সীমান্তে আশ্রয় নেয়া নির্যাতিত ও দুর্দশাগ্রস্থ রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন এবং তাদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
এদিকে বাংলাদেশের একজন সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যকে কাছে পেয়ে রোহিঙ্গারা তাদের ওপর মায়ানমার সেনাবাহিনী ও মগদের নির্যাতন নিপীড়নের বর্ণনা দেয়। ড. হাছান মাহমুদ তাদের কষ্টের কথা শোনেন এবং রোহিঙ্গাদের আশ্রয়স্থলে, বিভিন্ন ঝুপড়িতে গিয়ে রোহিঙ্গাদের মধ্যে ত্রাণ সামগ্রী প্রদান করেন। এছাড়া তিনি উখিয়া সিমান্তের বালুখালী এলাকায় টেকনাফ থেকে পালিয়ে আশ্রয় নেওয়া দুর্দশাগ্রস্ত রোহিঙ্গাদের খোঁজ খবর নেন ও তাদের কথা শুনেন।
এই সময় ড. হাছান মাহমুদের সঙ্গে ছিলেন কক্সবাজার সদর আসনের এম পি সাইমুম সরোয়ার কমল, চট্টগ্রামের রাঙ্গুনিয়া পৌর সভার মেয়র শাহজাহান সিকদার, রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম, রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুচ, ঘুমধুমিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ, নাইক্ষ্যাংছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তছলিম উদ্দিন প্রমুখ।
ইত্তেফাক/নূহু
