রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নির্দেশে বার্মা সীমান্তবর্তী প্রত্যন্ত অঞ্চল তমরুতে ১০হাজার শরণার্থীদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণের জন্য বাংলাদেশ আওয়ামী যুবলীগের ত্রাণ সামগ্রী প্যাকেটজাতকরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।
আজ রবিবার সকাল ১০টায় রাজধানীর মতিঝিলে মহামেডান ক্লাব প্রাঙ্গণে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের সার্বিক তত্ত্বাবধানে এ কার্যক্রমের উদ্বোধন করেন আওয়ামী যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুব লীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, দপ্তর সম্পাদক কাজী আনিসুর রহমান, শিক্ষা প্রশিক্ষণ ও পাঠাগার সম্পাদক মিজানুর রহমান মিজু, যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, সহ সভাপতি সোহরাব হোসেন স্বপন, এনামুল হক আরমান, মোরসালিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক গাজী সরোয়ার বাবু, মাসুদুর রহমান, দপ্তর সম্পাদক এমদাদুল হক এমদাদ প্রমুখ।
এ সময় যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী বলেন, রাষ্ট্রনায়ক শেখ হাসিনার কূটনৈতিক সাফল্যের কারণে রোহিঙ্গা সংকট সমাধানের আর্ন্তজাতিক রাষ্ট্রসমুহ ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে। রোহিঙ্গা সংকট নিয়ে ইতিমধ্যেই রাষ্ট্রনায়ক শেখ হাসিনার ভূমিকা প্রশংসিত হচ্ছে সর্বত্র। এবার সংকট তৈরির পর এর স্থায়ী সমাধানে বিশ্বব্যাপী বাস্তবমুখী ভূমিকা নিয়েছেন তিনি নিজেই। রাষ্ট্রনায়ক শেখ হাসিনাই রোহিঙ্গা ইস্যুতে কুটনৈতিক বিজয় আনলেন।
যিনি পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি করতে পারেন, যিনি ছিটমহল সমস্যার সমাধান করতে পারেন, যিনি সহিংসতা ছাড়াই সমুদ্র সীমানা সমস্যার সমাধান করে নিজেদের সীমানা বৃদ্ধি করতে পারেন, যিনি বাংলাদেশের মানচিত্র সম্প্রসারিত করতে পারেন। জলে-স্থলে আগে ছিল ৫৬ হাজার বর্গমাইল এখন প্রায় ২ লাখ ৩৭ হাজার বর্গমাইল। যিনি বাংলাদেশের ভৌগলিক সীমানাকে দ্বিগুন করতে পারেন কেবলমাত্র রাষ্ট্রনায়ক শেখ হাসিনার দ্বারাই রোহিঙ্গা সমস্যার সমাধান সম্ভব। আমরা তাই বিশ্ব মানবতার নেত্রী, রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নির্দেশে রোহিঙ্গা শরণার্থীদের পাশে দাঁড়িয়েছি। আমরা বিশ্বাস করি রাষ্ট্রনায়ক শেখ হাসিনা সরকার শান্তিপূর্ণ কুটনীতির মাধ্যমে রোহিঙ্গা শরণার্থীদের তাদের নিজ দেশে ফিরিয়ে নেয়ার ব্যবস্থা করবেন। এটাই ডটার হিউম্যানিটি শেখ হাসিনার শিক্ষা।
তিনি আরো বলেন, সরকারের কঠোর জঙ্গিবাদবিরোধী অবস্থানের ফলে তাদের তৎপরতা অনেকটাই কমেছে।
তিনি বলেন, আজ সারা বিশ্বে রাষ্ট্রনায়ক শেখ হাসিনা রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে যে মানবতার দৃষ্টান্ত স্থাপন করেছেন তা বিশ্বে ইতিহাস হয়ে থাকবে। আজকে বিশ্ব নেতারা রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে ‘মাদার অব হিউম্যানিটি ডটার অব পিস’ নামে ভূষিত করেছে। অপরদিকে সংযুক্ত আরব-আমিরাতের (ইউএই) বহুল প্রচারিত ইংরেজী দৈনিক ‘খালিজ টাইমস’ রোহিঙ্গা সংকটের প্রতি মানবিক অবদানের জন্য প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার উচ্ছসিত প্রশংসা করে তাকে ‘প্রাচ্যের নতুন তারকা’ হিসেবে অভিহিত করেছেন।
ইত্তেফাক/কেকে
