যে কোনো চরিত্রের জন্য নিজেকে পারফেক্ট করে তুলেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত আমির খান। ‘থ্রি ইডিয়টস’ কিংবা ‘লাগান’ থেকে ‘দঙ্গল’ যে কোনো চরিত্রের জন্যই নিজের সর্বোচ্চ দিয়েছেন এই অভিনেতা। চলতি মাসেই মুক্তি পেতে যাচ্ছে তার নতুন সিনেমা ‘সিক্রেট সুপারস্টার’।
এক সাক্ষাৎকারে আমির খান জানিয়েছেন ‘সিক্রেট সুপারস্টার’ এর ‘শক্তি কুমার’ চরিত্রে অভিনয় করতে বেশ বেগ পেতে হয়েছে তাকে। তার জীবনে করা অন্য যে কোনো চরিত্রের থেকে শক্তি কুমারের চরিত্রটি বেশ কঠিন বলে জানিয়েছেন এই অভিনেতা।
সম্প্রতি তার একটি ভিডিও প্রকাশিত হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, আপনি তার ভক্ত হন কিংবা না-ই হন, এই ভিডিও দেখার পরে মিস্টার পারফেকশনিস্ট এর প্রেমে পড়তে বাধ্য হবেন নিশ্চিত।
সিক্রেট সুপারস্টার ছবিটি মুক্তি পাবে ১৯ অক্টোবর। সিনেমাটিতে আরো অভিনয় করেছে দঙ্গল কন্যা জয়রা ওয়াসিম।
ইত্তেফাক/রেজা
