বামপন্থী বৃটিশবিরোধী আন্দোলনের অন্যতম বর্ষীয়ান নেতা কমরেড জসিম মণ্ডল (৯৭) জীবণ- মৃত্যুর সন্ধিক্ষণে।
বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হেয় তিনি কিছুদিন যাবত ঢাকার একটি হাসপাতাল চিকিৎসাধীন। সম্প্রতি তাঁর অবস্থার অবনতি হলে তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিট ( আইসিইউ) স্থানান্তর করা হয়।
এই নেতার জামাই কুষ্টিয়া-২(মিরপুর- ভেড়ামারা) আসনের সাবেক সাংসদ ও বর্তমান জাতীয় পার্টি ( জাফর) গ্রুপের অন্যতম কেন্দ্রীয় নেতা আহসান হাবীব লিংকন। তিনি শ্বশুরের জন্য রাষ্ট্রীয়ভাবে চিকিৎসার দায়িত্ব নেবার দাবী জানানোর পাশাপাশি রোগমুক্তি কামনায় সকলের দোয়া কামনা করেছেন।
সুদীর্ঘ রাজনৈতিক জীবনে নির্লোভ ও প্রচারবিমুখ স্বভাবের কমরেড জসিম মণ্ডলের জন্ম কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের হৃদয়পুর গ্রামে।
বর্ষীয়ান এই নেতা বৃটিশ বিরোধী আন্দোলন করতে গিয়ে ১৮ বছর কারাভোগ করেছেন।
ইত্তেফাক/নূহু
