যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশে রাজধানীসহ সারাদেশে রবিবার পবিত্র আশুরা পালিত হয়েছে। এ উপলক্ষে রাজধানী ঢাকাসহ দেশব্যাপী বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও সংগঠন আজ নানা কর্মসূচি পালন করে। কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল এবং তাজিয়া মিছিল।
পবিত্র আশুরা উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দেন।
পবিত্র আশুরা উপলক্ষে রবিবার ছিল সরকারি ছুটির দিন। সংবাদপত্র ও বিভিন্ন গণমাধ্যম এই উপলক্ষে আশুরার তাৎপর্য তুলে ধরে বিশেষ নিবন্ধ ও ক্রোড়পত্র প্রকাশ করে। রাজধানী ঢাকাসহ সারাদেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়।
ইত্তেফাক/এমআর
