রোহিঙ্গাদের জন্য সবকিছুর ব্যবস্থা করছে সরকার: প্রধানমন্ত্রী

আপডেট : ০২ অক্টোবর ২০১৭, ১১:৪৩
মানবিকতার দায় থেকে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা জনগোষ্ঠীকে সব ধরণের আশ্রয়, খাদ্য ও ওষুধ সরবরাহ করছে বাংলাদেশ প্রশাসন। রবিবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের রিটজ চার্লটন হোটেলে দেশটির বিভিন্ন অঙ্গরাজ্য থেকে আসা আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা বলেন।  
 
নিউইয়র্কে জাতিসংঘের ৭২তম সাধারণ অধিবেশনে যোগ দিতে যাওয়ার আগে অবশ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজারের বাস্তুচ্যুত রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। সেসময় তিনি চরম মানবিক বিপর্যয়ে থাকা অসহায় রোহিঙ্গা শিশু-নারীদের কাছ থেকে তাদের জীবনে ঘটে যাওয়া ভয়ঙ্কর কাহিনী শুনেন। পরে প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের কক্সবাজার থেকে সরিয়ে ‘ভাসান চর’ নামের একটি দ্বীপে স্থানান্তরিত করা হবে। এর মধ্যে, বিপুল সংখ্যক মানুষের দুর্দশা লাঘবে বেসামরিক প্রশাসন, সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর পাশাপাশি বিজিবি, পুলিশ এবং স্থানীয় আওয়ামী লীগের স্বেচ্ছাসেবকরাও কাজ করছে বলে জানান তিনি।
IMG0
এসময় তিনি বলেন, ‘কোনো বহিরাগত সহায়তার জন্য অপেক্ষা না করে, আমরা রোহিঙ্গাদের জন্য বাসস্থান, খাদ্য ও ওষুধের ব্যবস্থা করেছি’। এই বিষয়ে প্রাথমিক অর্থায়ন হিসেবে পাঁচ কোটি টাকা দেয়ার কথা জানিয়ে শেখ হাসিনা আরো বলেন, ‘বাংলাদেশ সরকার এই বিশাল সংখ্যক মানুষকে আশ্রয় দেয়ার উদারতা দেখিয়ে সারা বিশ্বকে বিস্মিত করেছে।’ 
 
ইত্তেফাক/সেতু