রোহিত শর্মার সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় দিয়ে সিরিজ শেষ করল ভারত। অসিদের করা ২৪২ রানের জবাবে ভারত ৪৩ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায়। রবিবার রাতে শেষ ওয়ানডেতে নাগপুরে ৭ উইকেটের বিশাল জয় পায় বিরাট কোহলির দল। এর ফলে পাঁচ ম্যাচ সিরিজ ৪-১ ব্যবধানে জিতে ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ফিরে পেল ভারত। টেস্টেও এখন এক নম্বরে আছে কোহলিরা।
টস ভাগ্যে জিতেও স্টিভেন স্মিথের অস্ট্রেলিয়া বড় স্কোর গড়তে পারেনি। নির্ধারিত ওভার শেষে ৯ উইকেটে ২৪২ রান করে| ওপেনার ডেভিড ওয়ার্নার করেন সর্বোচ্চ ৫৩ রান। এছাড়া মার্কস স্টয়েনিস ৪৬ ও হেড করেন ৪২ রান। ভারতের অস্কার প্যাটেল ৩টি জাসপ্রিত বুমরাহ দুটি উইকেট নেন।
জবাবে রোহিত শর্মার সেঞ্চুরি ও আজিঙ্কা রাহানের হাফসেঞ্চুরিতে ভারত জয় তোলে নেয় ৪২.৫ ওভারে। রোহিত শর্মা ১০৯ বলে ১১টি চার ৫টি ছক্কার মারে ১২৫ রান করেন| আর আজিঙ্কা রাহানে ৭৪ বল থেকে করেন ৬১ রান।
ইত্তেফাক/কেআই
