দৈনিক ইত্তেফাক পত্রিকায় সংবাদ প্রকাশের পর বয়স্ক ভাতা কার্ড পেলেন ৮৭ বছরের বৃদ্ধা আয়েশা বেগম। আয়েশা বেগম চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের ভুটিটোলা গ্রামের মৃত আমজাদ হোসেনের স্ত্রী।
সম্প্রতি দৈনিক ইত্তেফাক পত্রিকায় আয়েশা বেগমকে নিয়ে সংবাদ পরিবেশন করা হয়। সংবাদটি উপজেলা সমাজ সেবা অফিসার কাঞ্চন কুমার দাসের দৃষ্টি গোচর হয়। তিনি তাৎক্ষনিক আয়েশা বেগমের খোঁজখবর নেন এবং সোমবার বিকেলে বয়স্ক ভাতার কার্ডটি তার হাতে তুলে দেন।
আরো পড়ুন: হাত নেই, পায়েই ভরসা রাখছেন বিউটি
এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বজলার রহমান সনু, দৈনিক ইত্তেফাক ও শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক সফিকুল ইসলাম, প্রেস ক্লাবের সদস্য ও দৈনিক রাজশাহীর সংবাদের শিবগঞ্জ প্রতিনিধি ফরহাদ উদ্দিনসহ উপজেলা সমাজ সেবা অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
ইত্তেফাক/অনি
