২৪৪ শিক্ষার্থী পেলেন শেরে বাংলা স্মৃতি বৃত্তি

আপডেট : ০২ অক্টোবর ২০১৭, ২০:১৯
২৪৪ শিক্ষার্থীকে শেরে বাংলা স্মৃতি বৃত্তি প্রদান ও সনদপত্র বিতরণ করেছে বরিশাল বিভাগ কল্যাণ সংস্থা। সোমবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে এক অনুষ্ঠানে এ বৃত্তি প্রদান করা হয়। 
 
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আ স ম ফিরোজ বলেন, এ ভূ-খণ্ডের মানুষের শিক্ষার উন্নয়নে অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী শেরে বাংলা একে ফজলুল হকের অবদান অনস্বীকার্য। তিনি এদেশের মানুষের ভাগ্য উন্নয়নে আজীবন কাজ করেছেন। তিনি আজ আমাদের অনুপ্রেরণা। তিনি তাঁর সারাটি জীবন মানব সেবায় উৎসর্গ করেছেন। 
 
বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, প্রকৃত মানুষ হওয়ার জন্য শিক্ষার কোন বিকল্প নেই। শিক্ষাই মানুষকে মেরুদণ্ড সোজা করে চলতে সাহস যোগায়। বিশ্ব দরবারে মাথা উচুঁ করে দাঁড়াতে আত্মবিশ্বাসী করে তোলে।
 
বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান এবং বরিশাল বিভাগ কল্যাণ সংস্থা, ঢাকা এর সভাপতি মোহাম্মদ ঈসমাইলের সভাপতিত্বে অুনষ্ঠানে বক্তব্য রাখেন বরিশাল বিভাগ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মো. শাহ আলম,  ড. এম কামাল উদ্দীন জসিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক নকীব মো. নসরুল্লাহ এবং ফজিলাতুন্নেসা।  
 
ইত্তেফাক/এমআই