চিফ হুইপ আ.স.ম ফিরোজ বলেছেন, বর্তমান সরকার শিক্ষার মান উন্নয়নে বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, ধনী ও গরীব পরিবারে শিক্ষার্থীদের মধ্যে ব্যবধান দূর করার জন্য বিনামূল্যে বই বিতরণ করা হচ্ছে।
ঢাকাস্থ বরিশাল বিভাগ কল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত শেরেবাংলা স্মৃতি বৃত্তি প্রদান ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে তিনি আজ একথা বলেন।
তিনি বলেন, বঙ্গবন্ধু বাংলাদেশ স্বাধীন করেছিল বলেই দেশের ছেলেমেয়েরা সামরিক ও বেসামরিক বিভিন্ন উচ্চতর পদে প্রতিষ্ঠিত হয়েছে।
তিনি বলেন, ছেলেমেয়েদের সুশিক্ষায় শিক্ষিত করতে হলে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও সচেতন হতে হবে। তিনি বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সুশিক্ষায় ও উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ গঠনের আহ্বান জানান। একই সঙ্গে তিনি এই বৃত্তি প্রদান কার্যক্রম আগামীতে অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
ইত্তেফাক/এমআই
